বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাখাইয়ে রাস্তা ধসে শতাধিক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১১:৪০ AM

হবিগঞ্জের লাখাই উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কে পাইপ বসাতে গিয়ে প্রায় ২০ ফুট রাস্তা ধসে পড়েছে। ফলে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শতাধিক গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

গতকাল রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় লাখাইয়ের মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর মাঝহাটি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জলাবদ্ধতা দূর করতে গ্রামবাসীর উদ্যোগে ও এক ইউপি সদস্যের পরামর্শে সড়কের নিচে ড্রেনেজ পাইপ বসানো হয়। কিন্তু কাজটি যথাযথভাবে না করায় কিছুক্ষণের মধ্যেই পানির চাপে রাস্তার বড় অংশ ধসে পড়ে।

এই সড়কটি মোড়াকরি বাজার থেকে লক্ষীপুর ও সুবিদপুর হয়ে ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডল পর্যন্ত বিস্তৃত। এটি দুই জেলার মানুষের চলাচলের প্রধান পথ হওয়ায় ধসের কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে বিয়ে বাড়ির গাড়ি, নিত্যপণ্যের পরিবহনসহ সব ধরনের চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মহসিন মিয়া বলেন, ‘এই রাস্তাটি আমাদের বেঁচে থাকার মূল ভরসা। এখন সব ধরনের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে।’

এ বিষয়ে ইউপি সদস্য হিরা মিয়া বলেন, ‘আমি পাইপ বসানোর পরামর্শ দিয়েছিলাম ঠিকই, তবে কাজের সময় আমি উপস্থিত ছিলাম না। আপাতত পথচারীদের চলাচলের জন্য একটি সাকো তৈরি করা হবে।’

ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল জানান, স্থানীয়রা আমার অনুমতি না নিয়েই রাস্তার নিচে ছিদ্র করেছে। তারা বুঝতেই পারেনি, এতে এমন বড় ক্ষতি হতে পারে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

তবে একাধিকবার ফোন করেও ইউএনও অনুপম দাস অনুপের বক্তব্য পাওয়া যায়নি।

এলজিইডির উপজেলা প্রকৌশলী এহতেশামুর হক বলেন, ‘আমাদের না জানিয়ে বেআইনিভাবে কাজটি করা হয়েছে। যারা এতে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বন্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close