শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবিতে উদ্বোধন হলো ডিজিটাল সাইকেল গ্যারেজ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৩২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে সংস্কারকৃত মসজিদ ও নবনির্মিত ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ আগষ্ট) জুমার নামাজের পরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এটি উদ্বোধন করেন। 

এসময় ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, প্রাইম এসেট গ্রুপের কর্ণধার মিজানুর রহমান, কুইকনিউজবিডি.কম এর সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য ডিজিটাল সাইকেল গ্যারেজ নির্মাণ করায় হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হলে প্রথমবারের মতো এ ধরনের ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপন করা হলো। হলে শিক্ষার্থীদের সাইকেল হারানোর ঘটনা প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য আবাসিক হলেও ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপনের উপর তিনি গুরুত্বারোপ করেন।

এ প্রসঙ্গে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে সাইকেলের রক্ষণাবেক্ষণের জন্য অনেক লোকবল প্রয়োজন হয়। এখন ডিজিটাল পদ্ধতিতে হওয়ার ফলে গ্যারেজে খুব স্মার্টলি সাইকেল আনা-নেওয়া করা যাবে। 

তিনি আরও বলেন, সাধারণত গ্যারেজ থেকে সাইকেল চুরির একটা শঙ্কা থাকে। নিরাপত্তা প্রহরী থাকার পরও অহরহ সাইকেল চুরির ঘটনা ঘটে। ডিজিটাল পদ্ধতিতে কার্ড পাঞ্চ করা ছাড়া কেউ গ্যারেজ থেকে সাইকেল বের করতে পারবে না। তাই যার কার্ড সে ছাড়া আর কারো পক্ষে সাইকেল বের করা সম্ভব নয়। 

প্রাধ্যক্ষ বলেন, আমরা প্রাথমিকভাবে গ্যারেজে ডিজিটাল পদ্ধতি চালু করেছি। উন্নত দেশগুলোর মতো শিক্ষার্থীদের হলে প্রবেশের ক্ষেত্রেও ডিজিটাল পদ্ধতি চালু করার চিন্তাভাবনা করছি। এতে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রিত হবে ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে। 

এ ব্যাতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে শিক্ষার্থীদের। শফিকুল ইসলাম নামের আরেক শিক্ষার্থী বলেন, নিজের বিশ্ববিদ্যালয় এবং হলকে কিভাবে ধারন করতে হয় সেটা জহু হলের প্রভোস্ট স্যারকে দেখে শেখা উচিত। গত কিছুদিনে উনি প্রায় ৫৪ লাখ টাকার কাজ করেছেন। এছাড়াও হলের পুকুর সংস্কার বাবদ ৪০ লক্ষ টাকার কাজও শীঘ্রই শুরু হবে। সবমিলিয়ে উনি জহু হলের জন্য আশীর্বাদ বলা চলে। 

জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী রাকিব বলেন, 'ডিজিটাল গ্যারেজ চালু হওয়ায় এখন গ্যারেজে নিশ্চিন্তে সাইকেল রাখতে পারবো। চুরি হওয়ার কোন ভয় থাকবে না। জসীমউদ্দিন হলের শিক্ষার্থী তারেক বলেন, এটা খুবই কার্যকরী একটি উদ্যোগ। প্রত্যেক হলে চালু করা দরকার।' 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   সার্জেন্ট জহুরুল হক হল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close