বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৩১ পিএম আপডেট: ০১.০৮.২০২৫ ৭:৪৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শাহরুখ খান! বলিউডে যাকে কখনো ‘কিং’ আবার কখনো ‘বাদশাহ’ বলে সম্বোধন করা হয়। তিন দশকের বেশি সময় ধরে যিনি উপহার দিয়েছেন একের পর এক স্মরণীয় চলচ্চিত্র- অবশেষে কিংবদন্তি এই অভিনেতার ঝুলিতে যোগ হতে যাচ্ছে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা এক্সক্লুসিভভাবে জানিয়েছে, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ‘শাহরুখ খানকে ‘জওয়ান’-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানিত করা হচ্ছে। আজ ১ আগস্ট দিল্লিতে এক প্রেস কনফারেন্সে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এটি হবে তার প্রথম জাতীয় পুরস্কার।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটানো শাহরুখ খান দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা।

২০২৩ সাল শাহরুখ খানের ক্যারিয়ারে নতুন মাইলফলক হয়ে দাঁড়ায়। ওই বছর তার তিনটি ছবি—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ ভারতের প্রেক্ষাগৃহে মিলিয়ে ৭ কোটিরও বেশি দর্শক উপভোগ করেন। এই তিন ছবির সম্মিলিত আয় ভারতে ১৩০০ কোটির বেশি, আর বিশ্বব্যাপী ২৫০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।

বর্তমানে তিনি শুটিং করছেন নতুন ছবি ‘কিং’-এর, যেটি ২০২৬ সালে মুক্তি পাবে। এই ছবিতে তার সঙ্গে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটবে কন্যা সুহানা খানের।

বিশ্বজুড়ে অগণিত পুরস্কার ও সম্মাননায় ভূষিত হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনো অধরা ছিল শাহরুখের জন্য। ‘জওয়ান’-এ তার দ্বৈত চরিত্রের দাপুটে পারফরম্যান্স এ ক্ষেত্রে সব দরজা খুলে দেয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জাতীয়   চলচ্চিত্র   শাহরুখ খান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close