শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দাউদকান্দিতে বজ্রপাত রোধে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ      ● ১২ অক্টোবর নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে অংশ নেবে বাংলাদেশ      ● আর্মি গলফ ক্লাবে ৯ম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন      ● আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি      ● শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা: ববি হাজ্জাজ      ● ফ্রান্সে বসবাস, দেশে এসে ভাড়ায় ডাকাতি—ডিবির হাতে ধরা নাসির      ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ      ● ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে’      ● ডিবি পরিচয়ে প্রবাসফেরত যাত্রীদের টার্গেট, নেপথ্যে মাফিয়া চক্র      ● ৮৩ রানে থামলেন তানজিদ, হাতছাড়া হলো একাধিক রেকর্ড      ● ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রবৃষ্টি      ● ফায়ারিং স্কোয়াডে নিদাল হাসানের মৃত্যুদণ্ড, সম্প্রচারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের      
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে প্রতারণা: হাইকমিশনের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:১১ পিএম

মালয়েশিয়ার সাবাহ প্রদেশে বাংলাদেশি কর্মী পাঠানোর নামে একটি সংঘবদ্ধ চক্র প্রতারণার ফাঁদ পেতেছে বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এতে করে মালয়েশিয়ায় কাজের আশায় থাকা বাংলাদেশিদের প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক সতর্কবার্তায় এ তথ্য জানায়।

সতর্কবার্তায় বলা হয়, সাবাহ প্রদেশে চাকরির প্রলোভনে কিছু অসাধু ব্যক্তি বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট ও নগদ অর্থ সংগ্রহ করছে। কিন্তু বাস্তবে মালয়েশিয়ার এই অঞ্চলে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে এখনো কোনো চুক্তি বা সমঝোতা হয়নি।

হাইকমিশন আরও জানায়, সাবাহ প্রদেশ কর্তৃপক্ষ থেকেও এখন পর্যন্ত বাংলাদেশি কর্মী নিয়োগে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

এই প্রেক্ষাপটে হাইকমিশন অনুরোধ জানিয়েছে, কেউ যেন এসব ভুয়া প্রতিশ্রুতি ও মিথ্যা প্রচারণায় বিশ্বাস করে প্রতারকদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন না করে। চুক্তি হলে তা হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়া   হাইকমিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close