বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১০ লাখ টাকার বেশি সঞ্চয়ে লাগবে আয়কর রিটার্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৯:৫৯ পিএম আপডেট: ৩১.০৭.২০২৫ ১০:০৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

এবার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দশ লাখ টাকার বেশি মেয়াদি আমানতের নতুন হিসাব খোলা এবং আগে খোলা সমপরিমাণ অংকের মেয়াদি আমানতের হিসাব সচল রাখতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

একই সঙ্গে ১০ লাখ টাকার বেশি সরকারি খাতের সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রেও আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি আমানতের হিসাব খুলতে ও আগের হিসাব চালু রাখতে এ বিধান কার্যকর হবে।

এ বিষয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি কেন্দ্রীয় ব্যাংক, সঞ্চয় অধিদপ্তরের সব ব্যুরো অফিস ও ডাকঘর সঞ্চয় ব্যাংকে পাঠানো হয়েছে। এর আলোকে সংশ্লিষ্ট সংস্থাগুলো নির্দেশনা জারি করে তাদের শাখা অফিসগুলোতে পাঠিয়েছে।

সূত্র জানায়, গত ২ জুন সরকারের আর্থিক প্রস্তাববিষয়ক কিছু আইন পরিবর্তন একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে ওই বিধান করা হয়েছে।

পাশাপাশি ওইসব প্রতিষ্ঠানে ১০ লাখ টাকার বেশি যেসব মেয়াদি আমানতের হিসাব ইতোমধ্যে খোলা হয়েছে সেগুলো সচল রাখতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে। একই সঙ্গে সরকারি খাতের সঞ্চয়পত্র ১০ লাখ টাকার বেশি কিনতে গেলেও আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে।

অর্থাৎ এখন থেকে ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানতের নতুন হিসাব খোলা, আগে খোলা একই অংকের মেয়াদি আমানতের হিসাব সচল রাখতে এবং ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে গেলে টিআইএন নাম্বার থাকতে হবে। এর পাশাপাশি ওই নাম্বারের বিপরীতে আয়কর রিটার্ন দাখিলও করতে হবে।

ফলে এখন থেকে বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ডাকঘর সঞ্চয় ব্যাংকে কোনো গ্রাহক ১০ লাখ টাকার বেশি নতুন মেয়াদি আমানতের হিসাব খুলতে গেলে তাকে আয়কর রিটার্ন দেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  টাকা   বেশি   রিটার্ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close