শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১১ শ্রমিক
ন বি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৯:৫৮ পিএম আপডেট: ৩১.০৭.২০২৫ ১০:১৩ PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দশতলা ছাত্র হল ভবনের ছাদের একটি অংশ ধসে পড়ে অন্তত ১১ জন শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে ভবনের দ্বিতীয় তলার বেলকনির ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলার পূর্ব-দক্ষিণ কোণে ঢালাই শুরু হলে কিছুক্ষণের মধ্যেই কাঠামো নড়বড়ে হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে পুরো ছাদ, এতে কর্মরত শ্রমিকরা নিচে পড়ে যান। আহতদের কোমর, হাঁটু ও পিঠে আঘাত লেগেছে বলে জানা গেছে। পরে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নির্মাণ কাজে যুক্ত এক শ্রমিক বলেন, “ঢালাই কাজ দুপুরে শুরু হয়। খাবার শেষে আবার কাজ চলছিল। বিকেলে হঠাৎ একটু শব্দ হলো, এরপরই ছাদটা ভেঙে পড়ে যায়।”

এ ঘটনায় নির্মাণসামগ্রীর মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঢালাই কাজে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের রড ও ঢালাই উপকরণ।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি নির্মাণ প্রকল্পে একজন করে সাইট ইঞ্জিনিয়ার থাকলেও এ ধরনের অনিয়ম কীভাবে হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি জানতে প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসি। প্রাথমিকভাবে ১১জন শ্রমিক আহত হয়েছেন বলে জানতে পেরেছি। একজনের কোমরে গুরুতর আঘাত রয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, “নির্মাণাধীন ছাত্র হলের ছাদ ধসের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানকেও চিঠি দেওয়া হবে।”

উল্লেখ্য, ভবনটি নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআই। 

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  নজরুল   বিশ্ববিদ্যালয়   নির্মাণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close