মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ইউরোপের প্রধান দায়িত্ব এখন রাশিয়াকে থামানো: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৯:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউরোপের এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো ‘রাশিয়াকে থামানো’। তিনি মনে করেন, শুধু রাশিয়ার সম্পদ জব্দ করাই নয়, তা বাজেয়াপ্ত করাও জরুরি বলে মন্তব্য করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হেলসিংকি+৫০ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে জেলেনস্কি বলেন, “রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে-তাদের থামাতে হবে। এখন সময় এসেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার, শুধু ফ্রিজ করে রাখা নয়। এই সম্পদ যুদ্ধ নয়, শান্তির জন্য ব্যবহার করতে হবে।”

তিনি সতর্ক করে বলেন, “ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাশিয়া থেকে দীর্ঘমেয়াদে নিজেকে রক্ষা করতে হবে।”

জেলেনস্কি বলেন, “যদি বিশ্ব রাশিয়ায় শাসনব্যবস্থার পরিবর্তনের উদ্যোগ না নেয়, তবে যুদ্ধ শেষ হওয়ার পরও মস্কো প্রতিবেশী দেশগুলোকে অস্থির করতে থাকবে।” 

তিনি বলেন, “ইউরোপের এখন প্রধান কাজ হচ্ছে রাশিয়াকে থামানো এবং নিরাপত্তা, অর্থনীতি, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে শক্তি বৃদ্ধি করা।”

উল্লেখ্য, হেলসিংকি+৫০ সম্মেলনটি ১৯৭৫ সালের হেলসিংকিফাইনালএক্ট-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়েছে। স্নায়ুযুদ্ধ চলাকালে পূর্ব ও পশ্চিমা ব্লকের মধ্যে সম্পর্ক উন্নয়ন, নিরাপত্তা, অর্থনৈতিক ও মানবিক বিষয় নিয়ে আলোচনার ভিত্তি স্থাপন করেছিল এই চুক্তি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ইউরোপ   প্রধান   জেলেনস্কি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close