বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৮:২১ AM

রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের কাছে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ‘আজকের ভূমিকম্প ভয়াবহ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।’

তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুসারে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেন, ‘ভূমিকম্পের পরে সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণে ছোট ছোট শহরের  বাসিন্দারে নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।’

জাপানের আবহাওয়া সংস্থা দেশটিতে সুনামি পরামর্শ জারি করে বলেছে, এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।

হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে।

এর আগে গত গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএস জানিয়েছিল, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩২ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প   রাশিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close