বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চৌমুহনীতে আধুনিক ফুটবল টার্ফ ‘ফ্রি কিক’-এর শুভ উদ্বোধন      ● কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত      ● গদখালীতে অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা      ● নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর      ● পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার      ● ইরান যুদ্ধ ‘শেষ’ দাবি ট্রাম্পের, চালিয়ে যেতে চান নেতানিয়াহু      ● ডিসেম্বরে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস      ● মিরপুরে পার্কিং করা তিন বাসে আগুন      ● গ্রিস থেকে এক ফ্লাইটে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে      ● সীমান্ত জেলায় পুলিশকে বাড়তি নজরদারির নির্দেশ      ● নেতানিয়াহু সরকারের একগুচ্ছ আইন বাতিলের উদ্যোগ আইজেনকোটের      ● আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২      
ঢাকায় বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৮:৫৫ AM আপডেট: ৩০.০৭.২০২৫ ৮:৫৭ এএম

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (৩০ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ, যা ভ্যাপসা গরম অনুভব করাতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে বের হলে সঙ্গে ছাতা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আবহাওয়া   তাপমাত্রা   পরিবেশ   বৃষ্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close