বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রলীগ আখ্যা দিয়ে ঢাবি ছাত্রদল কর্মীকে হয়রানির অভিযোগ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৯:৩৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০২২-২৩ সেশনের ও ছাত্রদল কর্মী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস পুতুলকে ছাত্রলীগ আখ্যা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান তিনি। 

পুতুল বলেন, ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল উদ্বোধনকালে আমাদের ডিপার্টমেন্ট থেকে কয়েকজনকে নাচের জন্য আনা হয়। সেসময় নৃত্যরত অবস্থায় মেট্রোরেলের পিলারে থাকা শেখ হাসিনার গ্রাফিতির সাথে আমার একটা ছবি তোলা হয়। কিছুদিন আগে সেই ছবির বরাতে আমাকে ছাত্রলীগ আখ্যা দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। হলে থাকতে হলে ছাত্রলীগ করা লাগতো। এজন্য আমি কখনো হলে থাকিনি। কিন্তু তারপরও আমাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে। 

তিনি অভিযোগ করে বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন কর্মী। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রদলের একটা মহল তাকে ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে। তবে তিনি তাদের পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত পুতুলের বন্ধু ও একই বিভাগের শিক্ষার্থী ক্যান্টন চাকমা বলেন, পুতুল কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো না। সে আগাগোড়া বিএনপি পরিবারের মেয়ে। রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগ   আখ্যা   ঢাবি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close