প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৯:৪২ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, “মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে।”
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগম নিপুর কবর জিয়ারতকালে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, “গত ১৬ বছরে যারা দুর্নীতি, দুঃশাসন, গুম-খুনে জড়িত ছিল, তারা এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। দুর্ঘটনার পরদিন সচিবালয় ও কলেজের সামনে উদ্দেশ্যপ্রণোদিত স্লোগান দিয়ে মিছিল করা হয়েছে।”
তিনি বিমান প্রশিক্ষণের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন এবং দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
এ সময় জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এ বি এম মমিনুল হক, সদস্য হাফিজুর রহমান মোল্লা
কচিসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ পড়োটীডীণ/ আরএফ