বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১২৩ বাংলাদেশিকে আটকে দিলো মালয়েশিয়ার বিমানবন্দরে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৯:৫৭ AM আপডেট: ২৫.০৭.২০২৫ ৪:৪৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

আজ শুক্রবার (২৫ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলা হয়, “বৃহস্পতিবার, টার্মিনাল-১ থেকে ১২৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি, দুজন পাকিস্তানি, দুজন ইন্দোনেশিয়ান এবং একজন সিরিয়ান রয়েছেন। টার্মিনাল ২-এ বাকি ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন।”

আটককৃতদের ভ্রমণ ভিসার অপব্যবহার সন্দেহে মোট ২০০ জনের কাগজ চেক করে কর্তৃপক্ষ, যাদের সবাইকে প্রশ্ন করলে স্পষ্ট কোনো উত্তর দিতে না পারা, নকল হোটেল বুকিং, পর্যাপ্ত রিঙ্গিত না থাকা ইত্যাদি সমস্যা উল্লেখ করা হয়েছে।

এরআগে গতকাল বৃহস্পতিবার প্রয়োজনীয় শর্তাবলি পূরণে ব্যর্থ হওয়ায়, মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেপিএস) মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানিয়েছেন, যাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে তাদের ‌‘নট টু ল্যান্ড’ পদ্ধতির অধীনে বহিষ্কার করা হবে। বিমান সংস্থাগুলো তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দায়িত্বে থাকবে।

মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন সতর্ক করে বলেন, মালয়েশিয়াকে অবৈধ প্রবেশের ট্রানজিট হাব হতে বাধা দেওয়ার জন্য অভিযান অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশি   মালয়েশিয়া   বিমানবন্দর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close