বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তিব্বত-ভারতে প্রবাহিত নদীতে বাঁধ নির্মাণ শুরু চীনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৭:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তিব্বত ও ভারত হয়ে প্রবাহিত নদীর ওপর বাঁধ নির্মাণ শুরু চীনের। 

আজ শনিবার (১৯ জুলাই) চীন একটি বৃহৎ বাঁধ নির্মাণ শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী লি চিয়াং এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

বেইজিং গত ডিসেম্বরে এই প্রকল্পে অনুমোদন দেয়, যেটি তিব্বতে ইয়ারলুং সাংপো ও ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত নদীর ওপর নির্মিত হচ্ছে।

প্রকল্পটিকে চীনের কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্য ও তিব্বত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তিব্বতের নিয়িংচিতে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ‘‘উৎপাদিত বিদ্যুৎ মূলত অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে, পাশাপাশি তিব্বতের স্থানীয় বিদ্যুতের চাহিদাও মেটানো হবে।’’

উল্লেখ্য, বাঁধটি নির্মিত হলে এটি চীনের মধ্যাঞ্চলে ইয়াংজি নদীর ওপর অবস্থিত রেকর্ডধারী থ্রি গর্জেস বাঁধকেও ছাপিয়ে যেতে পারে এবং ভারত ও বাংলাদেশে নদীর নিম্নপ্রবাহে থাকা কোটি মানুষের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে।

এদিকে, নিম্নপ্রবাহে প্রভাব ছাড়াও পরিবেশবিদরা এই ধরনের বৃহৎ প্রকল্পের কারণে পরিবেশসংবেদনশীল তিব্বতি মালভূমিতে অপূরণীয় ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।

তবে সিনহুয়া জানিয়েছে, প্রকল্পের আওতায় পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র স্টেশন নির্মাণ করা হবে, যার মোট ব্যয় ধরা হয়েছে আনুমানিক ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭.১ বিলিয়ন মার্কিন ডলার)।

চীন এই প্রকল্পের ব্যাপারে জানুয়ারিতে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। সে সময় নয়াদিল্লি বলেছিল, ‘‘আমরা প্রকল্পটি নজরদারিতে রাখছি এবং আমাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তারা চীনকে অনুরোধ করেছে, যেন ব্রহ্মপুত্র নদীর উজানে কার্যক্রম চালানোর সময় নদীর নিম্নপ্রবাহে থাকা দেশগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়। 

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ডিসেম্বরে বলেছিল, “এই প্রকল্পের কোনো ‘নেতিবাচক প্রভাব’ নিম্নপ্রবাহে পড়বে না।” এছাড়াও, নদীর নিম্নপ্রবাহে থাকা দেশগুলোর সঙ্গে চীন যোগাযোগ রক্ষা করবে বলেও জানিয়েছিল তারা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তিব্বত   ভারত   চীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close