শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফুলবাড়ীতে শহীদদের স্মরণে ৫৬ হাজার চারা রোপণ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৭:৫১ পিএম আপডেট: ১৯.০৭.২০২৫ ৭:৫৭ PM


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় “এক শহীদ, এক বৃক্ষ” স্লোগানে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় একদিনে ৫৬ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, খাদ্য কর্মকর্তা সোহেল আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সোহানুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুন হুদা চৌধুরী লিমন, বন কর্মকর্তা শাহিদুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা রিতা রায়সহ অন্যান্য কর্মকর্তারা।

এসময় উপজেলা পরিষদের পুকুরপাড়, রাস্তার ধারে, কবরস্থান ও অন্যান্য ফাঁকা জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৭ হাজার করে মোট ৫৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী বলেন, “দিনাজপুর জেলা প্রশাসকের উদ্যোগে জেলায় এক দিনে মোট ৮ লাখ গাছের চারা রোপণের কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ীতে ৫৬ হাজার চারা রোপণ করা হয়েছে। এসব গাছের মধ্যে রয়েছে কাঠ, ফল, ফুল, সৌন্দর্যবর্ধক ও ঔষধি গাছসহ মোট ৩২ প্রজাতির গাছ।”

তিনি আরও বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবারই বেশি বেশি গাছ লাগানো উচিত।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  গণঅভ্যুত্থান   জুলাই   শহীদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close