বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ : ডা. শামীম
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৭:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তারেক রহমান ছাড়া দেশে শান্তি আসবে না। তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ। বিএনপিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদককারবারির ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

আজ শনিবার (১৯ জুলাই) চাঁদপুরের মতলব দক্ষিণের কলাদি টিএনটি এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানে নিহত মতলব দক্ষিণের ছাত্রদল নেতা শহীদ পাভেল হাসান রাব্বির স্মরণে আয়োজিত দোয়া ও শোকসভায় এসব কথা বলেন তিনি।

ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলবে না। দেশের হাল ধরার একমাত্র ব্যক্তি আমাদের নেতা তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।”

শামীম বলেন, “মতলবের আরো ১০ জন জুলাই আন্দোলনে জীবন দিয়েছে। তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করেছি। শহীদ পাভেল হাসান রাব্বির কসম খেয়ে বলছি, আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে আনব ইনশাআল্লাহ।”

তিনি আরো বলেন, “জুলাই আন্দোলনে নিহত শহীদ পাভেল হাসান রাব্বি অন্যতম একজন ত্যাগী নেতা ছিল। যার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। পাভেল হাসান রাব্বি জীবন দিয়ে মতলবের নাম উজ্জ্বল করেছে। গেল ১৬টি বছর মতলবে আমরা মিছিল-মিটিং আন্দোলন করেছি। যেখানেই বিএনপির প্রোগ্রাম সেখানেই পাভেল হাসান রাব্বি সক্রিয় ছিল।” 

ড্যাবের এ নেতা বলেন, “ছাত্রদল নেতা শহীদ পাভেল হাসান রাব্বির রক্তের বিনিময়ে আমরা এ নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাভেল হাসান রাব্বির মতো হাজারও মায়ের কোল খালি হয়ে গেছে। আমরা বিএনপি পরিবার বেঁচে থাকতে তাদের রক্তের মর্যাদা দেব। যতদিন দেশ থাকবে ততদিন জুলাইযোদ্ধাদের নাম কেউ মুছতে পারবে না।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তারেক   রহমান   ডা. শামীম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close