প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৩:৪০ পিএম

প্রতীকী ছবি
এনআরবি ব্যাংক পিএলসি তাদের ম্যানেজমেন্ট টিমে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অফিসার (আইটি) পদের জন্য মেধাবী, তরুণ ও উদ্যমী ব্যক্তিদের খুঁজছে।
আবেদনের যোগ্যতাঃ
☛ স্নাতক ও স্নাতকোত্তর উভয় প্রোগ্রামে ন্যূনতম প্রথম শ্রেণি বা এর
সমতুল্য সিজিপিএ ৩.০০ থাকতে হবে। যেকোনো একাডেমিক পরীক্ষায় তৃতীয় শ্রেণি
বা সমতুল্য সিজিপিএ এই পদে আবেদনের জন্য গ্রহণযোগ্য হবে না।
☛ ইউজিসি অনুমোদিত যেকোনো সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্বনামধন্য বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
☛ ৩১.০৬.২০২৫ তারিখে আবেদনকারীর বয়স ৩২ (বত্রিশ) বছরের মধ্য হতে হবে।
বেতনকাঠামো
আবেদনের প্রক্রিয়াঃ
আবেদনের শেষ তারিখঃ ৩১ জুলাই ২০২৫।
উল্লেখ্য, প্রবেশনকালে এ পদে সমন্বিত মাসিক বেতন হবে শুধু ৪০,০০০ (চল্লিশ হাজার)
টাকা। ট্রেইনি অফিসারদের জন্য ন্যূনতম ১ (এক) বছরের প্রবেশনকাল থাকবে।
সন্তোষজনকভাবে প্রবেশনকাল সম্পন্ন করার পর প্রার্থী অফিসার পদে স্থায়ী
হবেন। এ সময় বেতন হবে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।
স্বদেশ প্রতিদিন/আইএমএস