বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      
যেভাবে উদ্ধার করবেন হারিয়ে যাওয়া স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ বার্তা, ছবি ও ভিডিও
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৭:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বর্তমানে হোয়াটসঅ্যাপ বর্তমানে বার্তা আদান-প্রদানের পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম।আজ বলবো যেভাবে উদ্ধার করবেন হারিয়ে যাওয়া স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ বার্তা, ছবি ও ভিডিও। 

অনেকেই বার্তা, ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ নথিপত্র সবই জমা রাখেন এই অ্যাপে। আর তাই স্মার্টফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে ফোনটিতে থাকা হোয়াটসঅ্যাপ বার্তা, ছবি ও ভিডিও নিয়ে চিন্তায় থাকেন তারা। হোয়াটসঅ্যাপের সব তথ্য গুগল ড্রাইভে সংরক্ষণ করা যায়। ফলে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন থেকে সহজেই হোয়াটসঅ্যাপ বার্তা, ছবি ও ভিডিও উদ্ধার করা সম্ভব। 

চলুন অ্যান্ড্রয়েড স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের তথ্য পুনরুদ্ধারের পদ্ধতি দেখে নেয়া যাকঃ

অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফাইল সুবিধা চালুর জন্য গুগল ড্রাইভের সঙ্গে সক্রিয় একটি গুগল অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। এরপর ‘গুগল ওয়ান’ অ্যাপ চালু করে স্টোরেজ বিভাগে যেতে হবে। এরপর ‘আদারস’ বিভাগে প্রবেশ করে দেখতে হবে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফাইল সুবিধা চালু আছে কি না। যদি না থাকে, তবে চালু করতে হবে।

নতুন ফোনে আগে হোয়াটসঅ্যাপে আদান প্রদান করা বার্তা, ছবি ও ভিডিও  ফিরিয়ে আনতে প্রথমে হোয়াটসঅ্যাপ ইনস্টলের পর মুঠোফোন নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন ইন করতে হবে। আগের ফোনে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ফাইল সুবিধা চালু থাকলে স্বয়ংক্রিয়ভাবে রিস্টোর অপশন দেখা যাবে। সেখানে ট্যাপ করলেই গুগল ড্রাইভে সংরক্ষণ করা পুরোনো ফোনের সব হোয়াটসঅ্যাপ বার্তা, ছবি ও ভিডিও নতুন ফোনে দেখা যাবে।

এভাবেই আপনি ফিরে পেতে পারেন আপনার প্রয়োজনীয় তথ্যাদি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  স্মার্টফোন   হোয়াটসঅ্যাপ   বার্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close