বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২০২৮ অলিম্পিকে ক্রিকেটে কে খেলবে? সিদ্ধান্ত নেবে আইসিসির ওয়ার্কিং গ্রুপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৭:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবারে বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামো ও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে আইসিসি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির প্রধান নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- এসব বিষয়ে সুপারিশ দিতে দ্রুতই একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

আগামীকাল শনিবার (১৯ জুলাই) আইসিসির বোর্ড মিটিংয়েই গঠন করা হতে পারে এই কমিটি এমটিই ধারণা করা হচ্ছে।

২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়া বিশ্ব ক্রিকেটের জন্য বড় অর্জন হলেও চ্যালেঞ্জ রয়ে গেছে দল নির্ধারণের ক্ষেত্রে। কারণ, অলিম্পিক আয়োজক এলএ ২৮ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে- মাত্র ছয়টি পুরুষ ও ছয়টি নারী দল অংশ নিতে পারবে।

এই পরিপ্রেক্ষিতে, অনেকেই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল নির্বাচনের পক্ষে থাকলেও, আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বাধীন বোর্ড বিষয়টি ছেড়ে দিয়েছে ওয়ার্কিং গ্রুপের হাতে।

কেউ কেউ কোয়ালিফাইং টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিলেও, ব্যস্ত এফটিপি ও সময়স্বল্পতার কারণে তা বাস্তবায়ন কঠিন বলে মনে করছে আইসিসি। তবে গ্রুপকে সব বিকল্প যাচাই করতে বলা হবে।

ওয়ার্কিং গ্রুপ যদি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই দল নির্বাচনের সুপারিশ করে, তবে কোন সময় পর্যন্ত র‍্যাঙ্কিং গণ্য হবে, সেই ‘কাট-অফ তারিখ’ নির্ধারণের দায়িত্বও থাকবে তাদের কাঁধে।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছরই বহাল থাকবে। তবে বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম অনুমোদনের সুযোগ থাকবে। এই সুপারিশ এসেছিল আইসিসির মেডিকেল অ্যাডভাইজরি কমিটির পক্ষ থেকে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী গেমিং বাজারের বিশাল চাহিদা বিবেচনায় নিয়ে মোবাইল গেমিং রাইটস নিয়ে টেন্ডার আহ্বান করার সিদ্ধান্তও নিয়েছে কমিটি।

তবে, দীর্ঘদিন ধরে আলোচিত দুই স্তরবিশিষ্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রস্তাব এবারের বৈঠকে আনুষ্ঠানিকভাবে ওঠেনি। তবে ধারণা করা হচ্ছে, নতুন ওয়ার্কিং গ্রুপের অধীনেই আলোচনা হবে টেস্ট ফরম্যাটে কোনো সংস্কার প্রয়োজন কি না। একইভাবে, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেও কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব এলে তা নিয়েও কাজ করবে এ দলটি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  অলিম্পিক   ক্রিকেট   আইসিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close