বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খোয়াই নদী দখলমুক্ত করার দাবিতে হবিগঞ্জে নাগরিক সভা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৭:১১ পিএম

হবিগঞ্জ শহরের ক্রমবর্ধমান জলাবদ্ধতা ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করার দাবিতে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও নদীপাড়ের ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর যৌথ উদ্যোগে শ্যামলী এলাকার অরবিট স্কুল প্রাঙ্গণে এ সভা ও নদীর একাংশ পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ‘ধরা’-এর কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল বলেন, “যেকোনো সরকার খোয়াই নদী সংরক্ষণে প্রকল্প নিলেও দখলদারদের বৈধতা দেওয়ার যে বাস্তবতা দেশের অন্যত্র দেখা গেছে, হবিগঞ্জবাসী তা হতে দেবে না। পুরাতন খোয়াই পুনরুদ্ধারের আগে দখল বন্ধ করাই জরুরি। জলাবদ্ধতা রোধে শ্যামলী, মুসলিম কোয়ার্টার, পুরান মুন্সেফ, শায়েস্তানগরসহ বিস্তীর্ণ এলাকায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “পুরাতন খোয়াই নদীর সীমানা নির্ধারণ হবে সংরক্ষণের প্রথম ধাপ। যেহেতু সিএস জরিপ নেই, তাই স্থানীয় পরিবেশবিদ ও প্রবীণদের মতামত নিয়ে বিজ্ঞানভিত্তিক সমীক্ষা করে নদীর প্রকৃত সীমানা চিহ্নিত করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুজিবুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।

সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দ মুশফিক আহমেদ, অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, আকলু মিয়া, ফয়সল আহমদ, আবদুল বাসিত এবং ‘ধরা’ হবিগঞ্জের সদস্য সচিব ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

পরিদর্শনকালে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এবং ‘ধরা’-এর আজীবন সদস্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “পুরাতন খোয়াই নদী হচ্ছে হবিগঞ্জ শহরের ফুসফুস। অথচ দখল ও দূষণের কারণে নদী যেমন বিপন্ন, তেমনি পুরো শহরের পরিবেশ আজ হুমকির মুখে। সঠিক পরিকল্পনা থাকলে এই নদীই হতে পারত শহরের পানিনিষ্কাশন ও অবকাঠামোগত সমস্যার সমাধান।”

নদী রক্ষা আন্দোলনের নেতা তোফাজ্জল সোহেল বলেন, “দীর্ঘদিনের অবহেলায় পুরাতন খোয়াই দখল-দূষণের শিকার হয়েছে। মাছুলিয়া থেকে বগলাবাজার পর্যন্ত নদীর প্রতিটি অংশই বেদখল। কেবল ব্যক্তি নয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছে। এখনো এই অবৈধ দখল চলমান।”

স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  খোয়াই নদী   জলাবদ্ধতা   হবিগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close