
৩১ দফা বাস্তবায়নে বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরভাজার ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে সোনারগাঁ থানা বিএনপির আয়োজনে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল উপজেলার আনন্দ বাজার এলাকায় জনগণের মাঝে লিফলেট বিতরন ও বিক্ষোভ মিছিল করেন।
প্রধান অতিথি এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন, “ইদানীং বাংলাদেশব্যাপী যে অশনি সংকেত চলছে, সেই সংকেতকে জ্ঞান করার উদ্দেশ্যে আমরা মাঠে নেমেছি। চারপাশে যখন নির্বাচনমুখী একটা হাওয়া বইছে, ঠিক তখনি আওয়ামী জাহিলিয়ান যুগের একটি ঘটনাকে কেন্দ্র করে যে হামলা চলছে তা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরো বলেন, “আপনারা জানেন, তারেক রহমান এই ধরনের কোন কর্মকান্ডকে পছন্দ করেন না। তিনি নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, যারা চাঁদাবাজি ও অপরাধ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকবেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।”
ওয়ালিউর রহমান আপেল বলেন, “ শহিদ জিয়ার সৈনিকরা এ সমস্ত কর্মকান্ডে জড়িত হতে পারেন না। বিএনপির এই দলকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নানা রকম ষড়যন্ত্র করছে এ বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে এবং প্রয়োজনে প্রতিবাদ করে এর প্রত্যুত্তর দিবেন।”
এছাড়াও তিনি বলেন, “সোনারগাঁয়ে আমি এসেছি চাঁদাবাজ, মাদক ও অন্যায়ভাবে মানুষের জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার মতো অপকর্ম রোধকরতে, এটা আমার কর্তব্য”
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মনিরুজ্জামান, শহিদুজ্জামান হাবিব, আবদুল করিম, মোঃ দীন ইসলাম, সেলিম মাষ্টার, মাওলানা মিজান, মোঃ মিনর, রাকিবুল ইসলাম, মোঃ আয়েতুল্লাহ, বাবু, হাজী আবুল বাশার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।