সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      
এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় কর্নেল অলির নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৮:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম।

আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, “আজ গোপালগঞ্জ জেলায় এনসিপির পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে পতিত স্বৈরাচারের দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা এনসিপির নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে তাদের গাড়িতে হামলা করে এবং তাদের অবস্থানস্থল এসপির অফিসেও হামলা চালায়।”

তিনি আরো বলেন, “সন্ত্রাসীদের হামলায় এনসিপির বহু সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ আহত হয়েছেন। সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। তাদের সৃষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন।”

এছাড়াও তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  এনসিপি   হামলা   কর্নেল অলির নিন্দা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close