প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৮:১৩ পিএম

মাহিন আর্থিক সহায়তার আবেদন করলে ইউএনও তাৎক্ষণিকভাবে তাকে সাহায্য করেন
নেত্রকোনার আটপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থী মো. মাহমুদুজ্জামান মাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইউনিটসহ সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন তিনি।এই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা। মাহিন আর্থিক সহায়তার আবেদন করলে ইউএনও তাৎক্ষণিকভাবে তাকে সাহায্য করেন।
মাহিন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার স্বপ্ন ছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণে তা অনেক কঠিন হয়ে উঠেছিল। ইউএনও স্যারের সহায়তা আমার স্বপ্নপূরণে অনেক বড় ভূমিকা রাখবে।”
ইউএনও রুয়েল সাংমা বলেন, “মহিন একজন মেধাবী শিক্ষার্থী। পারিবারিক অসচ্ছলতার কারণে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা দেখা দেয়। আমার কাছে সহায়তার জন্য আসলে তাৎক্ষণিকভাবে আর্থিক সাহায্য করি।”
এসময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ