বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেসরকারি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ, শুরুতে বেতন ৬০ হাজার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৪:০৯ পিএম আপডেট: ১৫.০৭.২০২৫ ৪:২২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এনআরবিসি ব্যাংক পিএলসি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে জনবল নিয়োগ দেবে। এনআরবিসি ব্যাংক পিএলসির ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার প্রোগ্রামটি ব্যাংকের ভবিষ্যৎ নেতাদের গড়ে তোলার একটি প্রোগ্রাম। কাঠামোবদ্ধ প্রশিক্ষণ, ব্যবহারিক দক্ষতা, পেশাদারত্ব ও নেতৃত্ব বিকাশে সুযোগ প্রদান করে ব্যাংকটি। দেশের অন্যতম গতিশীল আর্থিক প্রতিষ্ঠানে সফল কর্মজীবন শুরুর প্রথম ধাপ এমটিও।

আদর্শ প্রার্থীর যে গুণাবলি থাকতে হবেঃ

☛ গ্রাহককেন্দ্রিক মানসিকতা ও চাপের মধ্যে কার্যকরভাবে কাজ করার জন্য স্থিতিস্থাপকতার সঙ্গে চমৎকার যোগাযোগ ক্ষমতা।

☛ ব্যতিক্রমী আন্তব্যক্তিক দক্ষতা, শক্তিশালী কর্মনীতি, সততা ও জবাবদিহি থাকতে হবে।

☛এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ারপয়েন্টে চমৎকার দক্ষতা ও ব্যবহারিক দক্ষতার সঙ্গে বহু কাজে পারদর্শিতা থাকতে হবে।



আবেদনে যোগ্যতাঃ

যেকোনো ডিসিপ্লিন থেকে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে, যা ইউজিসি অনুমোদিত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত। বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, ইউজিসি মান অনুযায়ী সমতা থাকতে হবে।

সিজিপিএঃ

এইচএসসি এবং এসএসসিতে সিজিপিএ ৪ দশমিক ৫ (৫ এর মধ্যে)। স্নাতক/স্নাতকোত্তরে সিজিপিএ-৩ (৪ এর মধ্যে)।

বেতনঃ

এমটিও পদে কারও চাকরি হলে মাসে বেতন মিলবে ৬০ হাজার টাকা। এক বছরের প্রবেশন সময়ে এ বেতন মিলবে। সফলভাবে প্রবেশনকাল সম্পন্ন করার পর প্রার্থীরা ‘এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে স্থায়ীভাবে নিয়োগ পাবেন। তখন এ পদে মাসিক বেতন হবে ৭৬ হাজার ৬৫ টাকা। সঙ্গে অন্যান্য আকর্ষণীয় সুবিধা।

আবেদনের বয়সসীমাঃ

সর্বোচ্চ ৩২ বছর (৩১ জুলাই ২০২৫ অনুযায়ী)।

আবেদনের নির্দেশাবলিঃ

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অবশ্যই ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে একটি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি (সর্বোচ্চ ৩০KB) আপলোড করতে হবে।

প্রার্থী বাছাইপ্রক্রিয়াঃ

আবেদনকারী প্রার্থীদের অনলাইনে এমসিকিউ পরীক্ষা, লিখিত পরীক্ষা, প্রেজেনটেশন ও ভাইভা দিতে হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বেসরকারি   ব্যাংক   ম্যানেজমেন্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close