বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চব্বিশের গণঅভ্যুত্থান
কুড়িগ্রামে ১০ শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩:৫০ পিএম আপডেট: ১৫.০৭.২০২৫ ৪:০৭ PM
শহীদ পরিবারগুলোর মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন- দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

শহীদ পরিবারগুলোর মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন- দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

চব্বিশের গণঅভ্যুত্থান নিহত কুড়িগ্রামের ১০টি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান মাঠে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারগুলোর মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন- দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
পাশাপাশি সংশ্লিষ্ট শহীদ পরিবারের প্রতি ‘আমরা বিএনপি পরিবারে’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন, সংগঠনটির আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
 
চব্বিশের গণআন্দোলন চলাকালে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার নিহত ১০ জন হলেন- শহীদ গোলাম রব্বানী, শহীদ আশিকুর রহমান, শহীদ নূর আলম, শহীদ রাশেদুল ইসলাম, শহীদ রায়হানুল ইসলাম, শহীদ সৈকত, শহীদ মো. আব্দুল্লাহ আল তাহির, শহীদ কামাল আহম্মেদ বিপুল, শহীদ শফিকুল ইসলাম ও শহীদ শফিকুল ইসলাম শফি।

কুড়িগ্রামে অনুষ্ঠিত মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, ‘আমরা বিএনপি পরিবারে’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

আরো উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ, কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক হাসিবুর রহমান ও মো. ফজলুল হক।

এছাড়াও কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লবের পরিচালনায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওফ


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   পরিবার   তারেক রহমান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close