বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সারা দেশে ছড়িয়ে পড়ছে টাঙ্গাইলের রসালো পাকা আনারস
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৫:২৯ পিএম

টাঙ্গাইলের বাজারগুলোতে দেখা মিলছে ঐতিহ্যবাহী মধুপুরের রসালো আনারস। দাম কিছুটা বাড়লেও লাভ তেমন হচ্ছে না বলে জানালেন চাষিরা। তারা আনারসের ঐতিহ্য টিকিয়ে রাখতে 'আনারস থেকে খাদ্যদ্রব্য তৈরি হয় এমন কারখানা তৈরির দাবি জানান। 

টাঙ্গাইল মধুপুরের গারোবাজার গ্রামের আনারস চাষি রমজান আলী। চলতি মৌসুমে লাখেরও বেশি টাকা খরচ করে ৫ বিঘা জমিতে চাষ করেছেন ক্যালেন্ডার জাতের আনারস। প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫ থেকে ৪০ টাকায়। তবে, আনারসের দাম বাড়লেও তেমন লাভ হচ্ছে না বলে দাবি তার।

আনারস চাষি রমজান আলী বলেন, ‘সারের দাম অনুযায়ী আনারসের দাম পোষায় না। গতবারের চেয়ে এবার আনারসের দাম বাড়ায় পোষানো যাচ্ছে।’

প্রান্তিক চাষিরা বলছেন, ‘আনারস চাষিদের জন্য যদি সারের দামটা একটু কমিয়ে রাখতো তাহলে ভালো হতো। আনারসের যে দাম আর সারের যে দাম এ দামে কৃষকের আসলে পোষায় না।’

ব্যবসায়ীরা বলছেন, টাঙ্গাইলের আনারস চলে যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। যদিও দাম কিছুটা কম। তবে, বাজারে আমসহ বিভিন্ন ফলের সরবরাহ কমলে দাম আরো বাড়বে আনারসের।

আনারস ব্যবসায়ী শরিফ  বলেন, ‘আমরা যাতে সঠিকভাবে আনারস বাজারজাত করতে পারি এ বিষয়ে আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি। এখানে প্রতিদিন ৩ থেকে সাড়ে ৩ লাখ আনারস বিক্রি হয়। ব্যাপারী আছেন প্রায় দেড়শোর মতো, আবার খুচরা ব্যাপারীও আছেন প্রায় দেড়শোর মতো।’

জানা গেছে, চলতি মৌসুমে টাঙ্গাইলে ৭ হাজার ৭৯৪ হেক্টর জমি থেকে ২ লাখ ৭২ হাজার ৭৯০ মেট্রিক টন আনারস উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গারোবাজারের পাশাপাশি জলছত্র, মোটের বাজারসহ বিভিন্ন বাজারে প্রতিদিন ১৫ লাখ পিসের বেশি আনারস বিক্রি করে তিন কোটি টাকার বেশি বাণিজ্য হয়। এ বছর আনারস বিক্রি করে ২০০ কোটি টাকার মতো ব্যবসা হতে পারে ।

মধুপুর গারোবাজারের ইজারাদার জুলহাস উদ্দিন বলেন, ‘আগে আনারস প্রাকৃতিকভাবে পাকতো, এতে ফল মিষ্টি ও সুস্বাদু হতো। কিন্তু এখন রাসায়নিক দেয়ার কারণে ফলের গুণগত মান কমে গেছে।’

বিশেষজ্ঞরা মনে করেন, জিআই স্বীকৃতি পাওয়া আনারসের অস্তিত্ব টিকিয়ে রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মো. আজিজুল হক বলেন, ‘জিআই স্বীকৃতি পেয়েছে আমাদের আনারস। সেক্ষেত্রে কৃষির একটা আলাদা স্বীকৃতি এটা। আমরা টাঙ্গাইলবাসীরা জিআই পণ্য বলতে তিনটা আনারস, চমচম ও তাঁতের শাড়ীকে বুঝি।’

জেলা কৃষি কর্মকর্তা বলছেন, আনারস থেকে খাদ্যদ্রব্য তৈরির কারখানা করার পরিকল্পনা আছে তাদের।

উপ-পরিচালক, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ বলেন, সরকারিভাবে আমাদের আনারসের যে সমস্ত আইটেমগুলো আছে এগুলো নিয়ে আমাদের পরিকল্পনা আছে সরকারিভাবে এগুলো নিয়ে কাজ করার। যাতে সিজনের সময় প্রচুর আনারস হয়, আর সেগুলোর যথাযথ ব্যবহার হয়।’

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  দেশ   ছড়িয়ে   টাঙ্গাইল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close