বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মাটি ছাড়াই ককোপিটে চারা উৎপাদন, শিক্ষক জাকিরের মাসে লাখ টাকা আয়      ● রায়পুরে প্রবাসী দম্পতিকে জিম্মি করে মারধর ও লুটের ঘটনায় কৃষকদল নেতা গ্রেপ্তার      ● জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা      ● নবীনগরে বল আনতে গিয়ে পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু      ● ৪ ঘণ্টা ধরে রেলপথ অবরোধ, চিলাহাটি থেকে ট্রেন চলাচল বন্ধ      ● ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক      ● জ্বালানির দাম বাড়ায় উত্তর সাগরে গ্যাসক্ষেত্রের অনুমোদন যুক্তরাজ্যের      ● জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় একসঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির      ● কর্ণফুলী কমিউটার লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ      ● আখাউড়ায় পরীক্ষামূলক ব্ল‍্যাক রাইস ধান চাষ       ● ভালুকায় শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল      ● চুয়াডাঙ্গায় নতুন ৪৫ জন সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ জামায়াতের সংবাদ সম্মেলন      
মাটি ছাড়াই ককোপিটে চারা উৎপাদন, শিক্ষক জাকিরের মাসে লাখ টাকা আয়
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৫৯ পিএম

নরসিংদীর পলাশে শিক্ষকতার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে চারা উৎপাদনে সফলতা অর্জন করেছেন জাকির খান। উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামে ১০ বিঘা জমিতে ‘স্মার্ট এগ্রো কেয়ার’ নামে একটি কৃষি উদ্যোগ গড়ে তুলেছেন তিনি। সেখানে মাটির পরিবর্তে ককোপিট ব্যবহার করে উৎপাদন করছেন বিভিন্ন জাতের আগাম সবজির চারা। এসব চারা বিক্রি করে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, স্মার্ট এগ্রো কেয়ারে সারি সারি ট্রেতে বেড়ে উঠছে বিভিন্ন জাতের সবজির চারা। পেঁপে, করলা, ধুন্দল, বরবটি, শসা, লাউ, টমেটো, ক্যাপসিকাম, মরিচ ও ডাঁটাসহ নানা ধরনের সবজির চারা উৎপাদন করা হচ্ছে এখানে। প্রচলিত মাটির পরিবর্তে নারকেলের ছোবড়া থেকে তৈরি ককোপিট ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে এসব চারা উৎপাদন করছেন তিনি।

জাকির খান জানান, তার বাবা ও দাদা কৃষিকাজ করার সময় বীজ কেনার ক্ষেত্রে বিভিন্নভাবে প্রতারণার শিকার হতেন। এক জাতের বীজ কিনে অন্য জাতের ফসল পাওয়া কিংবা বীজের মান ভালো না হওয়ায় কাঙ্ক্ষিত ফলন না পাওয়ার মতো সমস্যায় পড়তেন তারা। পরিবারের এই অভিজ্ঞতা থেকেই কৃষকদের জন্য মানসম্মত বীজ থেকে উন্নত চারা উৎপাদনের চিন্তা মাথায় আসে তার।

সেই চিন্তাকে বাস্তবে রূপ দিতে বিভিন্ন জায়গা থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং আধুনিক পদ্ধতিতে চারা উৎপাদনের দক্ষতা অর্জন করেন। পরবর্তী সময়ে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন স্মার্ট এগ্রো কেয়ার।

ককোপিটে উৎপাদিত চারার বিশেষত্ব হলো, উপযুক্ত পরিচর্যায় এসব চারা সহজে নষ্ট হয় না এবং জমিতে রোপণের পর ভালোভাবে বেড়ে ওঠে। ফলে স্থানীয় কৃষকদের মধ্যে এসব চারা রোপণে আগ্রহ বাড়ছে। কৃষকেরা আগাম জাতের সবজির চারা রোপণ করে মৌসুমের শুরুতেই উৎপাদিত সবজি বাজারজাত করতে পারছেন। এতে তুলনামূলক বেশি মুনাফা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে।

প্রতিষ্ঠানটিতে উৎপাদিত বিভিন্ন প্রজাতির চারা আকার ও জাতভেদে প্রতিটি ৪ থেকে ৬ টাকা দরে বিক্রি করা হয়। চারা বিক্রি করে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করছেন জাকির খান।

জাকির খানের ভবিষ্যৎ পরিকল্পনা হলো, স্বল্পমূল্যে আধুনিক পদ্ধতিতে উৎপাদিত মানসম্মত চারা আরও বেশি কৃষকের কাছে পৌঁছে দেওয়া। যাতে কৃষকেরা সঠিক জাতের ভালো চারা রোপণ করে অধিক ফলন ও মুনাফা অর্জন করতে পারেন।

কৃষি উদ্যোক্তা হওয়ার পাশাপাশি জাকির খান স্থানীয় বিদ্যাসাগর মডেল স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত থেকেও কৃষিতে তার এমন উদ্যোগ স্থানীয়ভাবে নতুন সম্ভাবনা তৈরি করেছে।

তার এই উদ্যোগে পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আন্তরিকভাবে সহযোগিতা ও উৎসাহ দিয়ে আসছেন।

শিক্ষকতার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির এমন উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। জাকির খানের এই প্রচেষ্টা একদিকে যেমন তার আত্মকর্মসংস্থানের পথ তৈরি করেছে, অন্যদিকে স্থানীয় কৃষকদের জন্য মানসম্মত চারা উৎপাদন ও আগাম সবজি চাষের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   পলাশ   জাকির খান   স্মার্ট এগ্রো কেয়ার   ককোপিট   চারা উৎপাদন   আধুনিক কৃষি   কৃষি উদ্যোক্তা   আগাম সবজি চাষ   কৃষি সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close