শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পোরশায় চার শতাধিক আমগাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৫:১৯ পিএম আপডেট: ১৪.০৭.২০২৫ ৫:৪২ PM
 রবিবার রাতে খোরশেদ আলমের ভাড়া করা লোকজন আমগাছগুলো উপড়ে ফেলেছেন

রবিবার রাতে খোরশেদ আলমের ভাড়া করা লোকজন আমগাছগুলো উপড়ে ফেলেছেন

নওগাঁও-এর পোরশায় দুর্বৃত্তরা চার শতাধিক আমগাছ উপড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার (১৪ জুলাই) দিবাগত রাতে উপজেলার শিশা খরপা মৌজায় এ ঘটনাটি ঘটে।

জানাগেছে, শিশা গ্রামের মৃত ইয়াছিন চৌধুরীর ছেলে জিল্লু রহমান চৌধুরী সহ তাদের অংশীদারগণ দীর্ঘদিন ধরে খরপা মৌজার প্রায় ৮বিঘা জমি ভোগ দখল করে আসছিল। এরই মধ্যে জমিতে তারা প্রায় ৪০০টি আমগাছ রোপণ করেছিলেন। কিন্তু রবিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আমগাছগুলো সম্পূর্ণভাবে উপড়ে ফেলে দিয়েছে।

জিল্লু রহমান চৌধুরী জানান, সম্পূর্ণ জমির মালিক তিনি এবং তার অংশীদারগণ। এ জমির কাগজপত্র তাদের রয়েছে। কিন্তু হঠাৎ করে নওগাঁর তাহের চৌধুরীর ছেলে আবু তৈয়ব খোরশেদ আলম চৌধুরী ওই জমি নিজের দাবি করে জমি দখলের চেষ্টা করেন। এ ব্যাপারে তাৎক্ষণিক তারা থানায় অবগত করলে থানায় উপস্থিত হয়ে খোরশেদ আলম জমির কোন কাগজপত্র দেখাতে পারেননি। ১৯৪৭ সালের একটি সৃজনকৃত দলিল দেখিয়েছেন। যার কোনো অস্তিত্ব নেই।

জিল্লুর রহমান আরো জানান, কাগজপত্র দেখাতে না পেয়ে খোরশেদ আলম তাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছেন এবং জমিতে না যাওয়ার জন্য চাপ দিচ্ছেন। রবিবার রাতে খোরশেদ আলমের ভাড়া করা লোকজন আমগাছগুলো উপড়ে ফেলেছেন। এব্যাপারে পোরশা থানায় তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। 

পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি তিনি তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামের নিকট থেকে শুনেছেন। ভুক্তভোগীরা থানায় এসে অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  পোরশা      আমগাছ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close