সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নিরাপত্তায় গাফিলতি হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী      ● বাংলা কিউআরে প্রতিদিন লেনদেন ১৪৩ কোটি টাকা      ● চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু      ● রেল খাতকে লাভজনক করতে স্থায়ী কমিটির সুপারিশ      ● আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২      ● চাঁপাইনবাবগঞ্জে আদম ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ      ● ভালুকায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিশাল মানববন্ধন      ● রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তিতে ধান চাষ নিয়ে কৃষক মাঠ দিবস      ● জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে?      ● ঠাকুরগাঁও সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● পলাশবাড়ীতে এলজিইডির সড়কে ধস, দ্রুত সংস্কারের দাবি      
ইবিতে সাংবাদিকদের মারধরের ঘটনায় ২২ ঘণ্টা পর মোবাইল উদ্ধার
ইবি প্রতিনিধ
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৭:২৫ পিএম
ইবিতে সাংবাদিকদের মারধরের ঘটনায় ২২ ঘণ্টা পর মোবাইল উদ্ধার

ইবিতে সাংবাদিকদের মারধরের ঘটনায় ২২ ঘণ্টা পর মোবাইল উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ফুটবল মাঠে আন্তঃসেশন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। 

আজ রোববার (১৩ জুলাই) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার উপস্থিতিতে ফোনটি ফেরত দেওয়া হলেও, সেটি রিসেট করে সকল তথ্য মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, “রোববার বিকেল ৩টার দিকে প্রক্টর স্যার মোবাইলটি ফেরত দেন। কিন্তু চালু করতেই দেখি সেটি রিসেট করা হয়েছে। এতে পাঁচ বছর ধরে জমিয়ে রাখা আমার ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত সব ডকুমেন্টস মুছে গেছে।”

তিনি আরও বলেন, “মোবাইলটি না নিয়ে আমি প্রক্টর অফিসে ফেরত দিয়ে লিখিতভাবে পুনরায় অভিযোগ করেছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অর্থনীতি বিভাগের সভাপতি ও কয়েকজন শিক্ষক মোবাইলটি আমার হাতে দেন। আমি শুরু থেকেই ফোন উদ্ধারের চেষ্টা করছিলাম। ফেরত পাওয়ার পর দেখি সেটি রিসেট করা। আমি বিষয়টি বিভাগীয় সভাপতিকে জানিয়েছি, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

স্বদেশ প্রতিদিন/ এমএএম

আরও সংবাদ   বিষয়:  ইবি   মোবাইল উদ্ধার  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close