শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি      ● বৃষ্টিতে সবজির দাম চড়া, বাজারে ক্রেতা কম      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা      ● হার্ট অ্যাটাকে রাজবাড়ী জেলা যুবদল নেতা আবু হেনা চৌধুরী রবির মৃত্যু      ● গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে নিষিদ্ধ আওয়ামী লীগ : রাশেদ খাঁন      ● স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন      ● শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির      ● বিয়ের আগে ‌‘অবৈধ সম্পর্ক’ থাকলে আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চাইবেন      ● দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন, দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড়      
ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৯ AM

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার ২০ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তাঁর বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।

আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরও এক শিশু। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত ব্যক্তিদের স্বজন মনোয়ারা বেগম জানান, জুমার নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালী এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় তাদের বহনকারী অটোরিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হতাহতের ঘটনা ঘটে।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে সংগঠিত ঘটনা মর্মান্তিক জানিয়ে নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা।

তিনি বলেন, মহান আল্লাহ তাআলা তাঁদের সকলকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।

চেয়ারম্যান দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের রেল ক্রসিং গুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তৎসময়ে রেল কর্তৃপক্ষকে বারংবার উপস্থাপন করলেও তারা কোন ধরণের উদ্যোগ গ্রহণ করেননি জানান। অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান তিনি।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   রামু   ট্রেন দুর্ঘটনা   রেলক্রসিং   অটোরিকশা   নিহত   আহত   রেল নিরাপত্তা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close