বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৭:১৮ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণের ঘটনায় মো. হোসেন (৩৩) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার দুপুর ১২টার দিকে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে তার বাম পা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত মো. হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের পাড়া পাতাবাড়ি গ্রামের বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতের মামা জসিম উদ্দিন জানান, বাঁশ কাটতে গিয়েই আকস্মিক বিস্ফোরণ ঘটে। তখনই হোসেনের পা উড়ে যায়। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত এক মাসে একই সীমান্ত এলাকায় অন্তত ৯ জনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে করে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   সীমান্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close