শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোবাইল রিচার্জের একটি অংশ এখনো যাচ্ছে পদ্মা সেতুর জন্য
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০১৬ সালের মার্চে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোন রিচার্জের ওপর এক শতাংশ সারচার্জ আরোপ করে সরকার। ২০২২ সালের ২৫ জুন সেতুটি উদ্বোধন হয়। উদ্বোধনের তিন বছর পেরিয়ে গেলেও, গ্রাহকদের কাছে থেকে আদায় করা হচ্ছে সেই সারচার্জ।

আজ শুক্রবার (১১ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে (এনেক্স-২৪) রিটটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন। রিটে বাদি হয়েছেন সিসিএস-এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ।

এই সারচার্জ বন্ধের দাবিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)।

বর্তমানে দেশের চারটি মোবাইল অপারেটরের ১৯ কোটির বেশি গ্রাহক ভয়েস কল ও ইন্টারনেট ব্যবহারের জন্য নিয়মিত রিচার্জ করে থাকেন। প্রতিটি ১০০ টাকার রিচার্জে ১ টাকা করে কাটা হচ্ছে সারচার্জ হিসেবে।

আইনজীবী আজাদ হোসেন বলেছেন, “আগামী সপ্তাহে রিটটির শুনানি হতে পারে।”

এছাড়াও, সরকার ২০১৬ সাল থেকে এ পর্যন্ত সারচার্জ বাবদ মোবাইল গ্রাহকদের কাছ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানা গেছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মোবাইল   রিচার্জ   পদ্মা সেতু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close