বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      
জনসমক্ষে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নারীর নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে ভারতে। কমবেশি অনেক নারীই জীবনে যৌন হেনস্থার শিকার হয়েছেন। বাদ যাননি বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখও। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।

ফাতিমা জানান, জনসমক্ষে একবার এক ব্যক্তি তাকে অপ্রীতিকরভাবে স্পর্শ করেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি প্রতিবাদ করেন এবং ওই ব্যক্তিকে আঘাত করেন। কিন্তু সেই ব্যক্তি পাল্টা আঘাত করেন তাকে। ফাতিমার ভাষায়, ‘এক ব্যক্তি আমাকে খুব খারাপভাবে স্পর্শ করেছিল। আমি সঙ্গে সঙ্গে তাকে মেরেছিলাম। কিন্তু সে সহ্য করতে পারেনি। পাল্টা আমাকেই মেরে দেয় এবং আমি মাটিতে পড়ে যাই।’

এই ঘটনার প্রভাব সম্পর্কে ফাতিমা বলেন, “এই ঘটনার পর থেকে আমি আরও বেশি সতর্ক হয়ে গেছি। তখনই বুঝলাম, আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটলেও কীভাবে প্রতিক্রিয়া জানাব, তা নিয়েও ভাবতে হয় আমাদের। এটা ভীষণ দুঃখজনক।’’

তিনি আরো একটি ঘটনার কথা জানান। করোনা মহামারির সময় মাস্ক পরে মুম্বাইয়ের রাস্তায় সাইকেল চালাচ্ছিলেন তিনি। তখন এক টেম্পোচালক তার পিছু নেন এবং অশালীন শব্দ করে যান।

ফাতিমার ভাষায়, ‘‘আমি আমার বাড়ির গলি পর্যন্ত এসেও তার হাত থেকে রেহাই পাইনি। তারকা হয়েও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাকে। আসলে, এই অভিজ্ঞতার জন্য শুধু একজন নারী হয়ে জন্মালেই হয়।’’


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  যৌন   হেনস্থার   শিকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close