বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
ইউএনও আসার খবরে কনে সাজিয়ে বসানো হলো বিবাহিত নারীকে!
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৯:৩১ পিএম আপডেট: ১১.০৭.২০২৫ ১০:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

উপজেলা প্রশাসনের তৎপরতায় নাটোরের গুরুদাসপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন ভেস্তে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসেছেন খবর পেয়েই পালিয়ে যায় বরযাত্রীরা এবং কনে সাজিয়ে বসানো হয় এক বিবাহিত নারীকে। 

আজ শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় গুরুদাসপুর পৌরসভার খলিফাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। 

গোপন সংবাদ সূত্রে বিয়ের ব্যাপারে জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত নিয়ে ঘটনাস্থলে হাজির হন ইউএনও ফাহমিদা আফরোজ।

ইউএনওর আগমনের খবরে বিয়েবাড়িতে হুলস্থুল পড়ে যায়। আসল কনেকে গোপনে সরিয়ে ফেলা হয়, আর এক বিবাহিত নারীকে কনে সাজিয়ে বসানো হয় মণ্ডপে। তবে ইউএনও ঘটনাস্থলেই কনে বদলের বিষয়টি বুঝে ফেলেন।

সেই ভুয়া কনেকে জিজ্ঞাসাবাদের জন্য ইউএনও অফিসে নেওয়া হলে তিনি স্বীকার করেন, তিনি আসল কনে নন বরং বিবাহিত। 

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ের মূল আয়োজক ও কনের দাদা বজলুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “শিশুদের ভবিষ্যৎ ধ্বংস হতে দেওয়া যাবে না। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিয়ে   কনে   বরযাত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close