বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৩:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের দাখিল পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। যা গত বছর ছিল ৭৯ দশমিক ৬৬ শতাংশ।

প্রসঙ্গত, এ বছর সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন। যা গত বছর ছিল ১৪ হাজার ২০৬। সেই হিসেবে মাদরাসা বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৪ সালে সারা দেশে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৮২ হাজার ১২৯ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপক হারে কমেছে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর অর্থাৎ, ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ।
সে হিসাবে পাসের হার অনেক কমেছে।

তার মধ্যে ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। সেই হিসাবে এবারো পাসের হারে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ নিয়ে টানা ১০ বছর এসএসসিতে পাসের হারে এগিয়ে ছাত্রীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  মাদরাসা   বোর্ড   জিপিএ-৫  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close