শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা      ● কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ      ● শিবপুরে কল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন       ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ      ● রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫      ● মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে দেশের আবহাওয়া      ● রিয়াদে তিন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের      ● ধানমন্ডিতে গ্যাসের আগুনে মা-ছেলের মৃত্যু      ● জিয়াউর রহমান আধুনিক সেনাবাহিনী গড়েছিলেন: রিজভী      ● যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা      ● এক মিনিটে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করবে এআই      ● মালয়েশিয়ার প্রলোভনে অপহরণ, সাগরে ফেলার অভিযোগ      
অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখতে চাই : ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:৫২ পিএম
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা চলতে চাই।”

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা চলতে চাই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে আমরা চলতে চাই। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের কঠিন কাজটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই।”

আজ বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জুম ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

‘রুখে দিয়ে সকল আগ্রাসন, ঋদ্ধ করি জুম জনপদ, বহুত্বের ঐকতানে বুনি স্বপ্ন, এই হোক আমাদের শপথ’ স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্নিগ্ধা রেজওয়ানা, লেখক ও গবেষক পাভেল পার্থ এবং বেসরকারি সংস্থা কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

উপাচার্য বলেন, “পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নৃগোষ্ঠীদের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠীর অংশগ্রহণ আমাদের অন্তর্ভুক্তিমূলক সমাজের এক অনন্য উদাহরণ।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  অন্তর্ভুক্তি   সমাজ   ঢাবি উপাচার্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close