প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৮:৫২ পিএম আপডেট: ০৯.০৭.২০২৫ ৯:০৪ PM

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের আগে, জুলাই-আগস্ট মাসে সারাদেশজুড়ে চালানো গণহত্যার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।
বুধবার (৯ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি তোলেন।
তিনি তার স্ট্যাটাসে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন ‘The Battle for Bangladesh: Fall of Sheikh Hasina’ শেয়ার করে লেখেন, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সাহসী যোদ্ধাদের, যারা তাদের প্রাণের বিনিময়ে বাংলাদেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করেছে। এই গণহত্যার জন্য দায়ী সকলের বিচার করতেই হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ