বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কোটা নয়, সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে আসতে হবে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৪:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, প্রকৌশলী নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের ক্ষেত্রে কোটা বা অন্য নামে সমমান পদ তৈরি না করার।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকদের তারা এ দাবি জানান। তারা বলেছেন, “এসব পদের জন্য ন্যূনতম বিসিএস ডিগ্রিধারী হতে হবে এবং অবশ্যই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে আসতে হবে।”

এর আগে বেলা সাড়ে ১১টা নাগাদ জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন বুয়েটের শিক্ষার্থীরা। তারা ‘কোটা না মেধা; মেধা, মেধা’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও’ স্লোগ্নান দেন। তখন শিক্ষার্থীরা বলেন, ২০১৩ সাল থেকে এ আন্দোলন শুরু হয়েছে। যারা ডিপ্লোমায় আছেন, তারা সে সময় একটি মব তৈরি করে তাদের এই দাবি আদায় করে নিয়েছেন।  

লিখিত বক্তব্যে তারা জানান, বর্তমানে প্রকৌশলখাতে চরম বৈষম্য চলছে। নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত পদোন্নতির কারণে বিএসসি প্রকৌশলীদের প্রবেশ পর্যায়ের পদ সংকুচিত হয়ে যাচ্ছে। নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীরা নিয়মের বাইরে অভ্যন্তরীণ কোটার মাধ্যমে অতিরিক্ত পদোন্নতি পাচ্ছে। ফলে সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষায় বিএসসি প্রকৌশলীদের প্রবেশ সংকুচিত হচ্ছে।

তারা বলেন, “এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরও তা বাতিল করে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীকে পদোন্নতি দেওয়া হয়েছে। অনেক প্রতিষ্ঠানে পদোন্নতির হার শূন্যপদের বিপরীতে ৩৩ শতাংশ উল্লেখ থাকলেও তা লঙ্ঘন করে ৪০ থেকে ১শ শতাংশ পর্যন্ত পদোন্নতি দেওয়া হচ্ছে। ফলে নবম গ্রেডে প্রকৃত প্রবেশ পর্যায়ের পদগুলো কমে যাচ্ছে এবং বিএসসি প্রকৌশলীদের প্রবেশাধিকার বাধাগ্রস্ত হচ্ছে। যা সংবিধানের সুযোগ্যর সমতা নীতির পরিপন্থি।”

তারা আরো বলেন, “১০ গ্রেডে কেবল ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। বাংলাদেশে ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বিএনএফকিউ অনুসারে, ডিপ্লোমা ডিগ্রি লেবেল ছয়ের অন্তর্ভুক্ত; যেখানে বিএসসি লেবেল সাতের অন্তর্ভুক্ত। নিম্নতর লেবেলের ডিগ্রিধারী যেখানে আবেদন করতে পারেন, সেখানে উচ্চতর লেবেলর ডিগ্রিধারী আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। প্রতিবেশী দেশগুলোতেও এমন নেই।”

এ বিষয়ের পরিপ্রেক্ষিতে তারা তিন দফা দাবি জানিয়েছেন, দাবিগুলো হলোঃ

১. ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিতে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি- IEB-BAETE এক্রিডিটেশনের আওতায় আনতে হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  কোটা   সহকারী প্রকৌশলী   পদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close