বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুমিল্লায় তিন মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৬:৪৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা ও কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা হত্যা ও নাশকতাসহ তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু। তিনি জানান, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হয় এবং আইন মন্ত্রণালয়ের নির্দেশে আদালত তিনটি মামলাই থেকে বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেন।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহত হন। ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলায় খালেদা জিয়াসহ ৭৮ জনকে আসামি করা হয়। মামলার বাদী ছিলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান হাওলাদার।

পিপি কাইমুল হক জানান, মামলার শুনানিতে আদালত দেখতে পান, ঘটনার সময় খালেদা জিয়া ঢাকার গুলশানের বাসায় অবস্থান করছিলেন এবং সেখানে বালুভর্তি ট্রাক দিয়ে তাকে অবরুদ্ধ রাখা হয়েছিল। ফলে তার সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সফিকুল ইসলাম তাকে অব্যাহতি দেন।

অন্যদিকে, ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুরে একটি কাভার্ডভ্যান পুড়িয়ে দেওয়ার ঘটনায় দায়ের হওয়া নাশকতার মামলাতেও খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। পরে আরও ১০ জনের নাম যুক্ত করে চার্জশিট দেওয়া হয়। ওই মামলায়ও বিচারক আফরোজা শিউলি খালেদা জিয়াকে অব্যাহতি দেন।

জেলা পিপি কাইমুল হক আরও জানান, মামলাগুলো আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা হয় এবং সেগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে বিবেচনায় আসে। আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করলে তা গ্রহণ করে তিনটি মামলাই প্রত্যাহারের নির্দেশ দেয়। এর ফলে এখন খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আর কোনো মামলা নেই।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close