শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল      ● সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর      ● ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● নগরীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া      ● জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর      ● বাঁশখালীতে যমজ দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যা       ● ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি      ● বেগমগঞ্জে মাদ্রাসায় অভিভাবক সমাবেশ      ● মোংলায় জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশ      ● শূন্যরেখায় ৫ দিন: এপার-ওপার ঠাঁই মেলেনি অসুস্থ নারীর      ● সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪       
বাংলা একাডেমি সংস্কারে ১৯ সদস্যের কমিটি গঠন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৭:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা একাডেমির কার্যক্রমে সময়োপযোগী সংস্কার ও গুণগত উন্নয়ন নিশ্চিত করতে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

আজ সোমবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি করা হয়েছে লেখক, গবেষক ও অনুবাদক ফয়জুল লতিফ চৌধুরীকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মহাম্মদ আজম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমির আইন, প্রবিধান, কাঠামো এবং সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করে কমিটিকে যথাযথ সুপারিশ পেশ করতে হবে, যা প্রতিষ্ঠানটির উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে। একাডেমির মহাপরিচালক কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবেন।

উল্লেখ্য, কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে তাদের সব কার্যক্রম সম্পন্ন করে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, গবেষক ও বিশিষ্ট লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশের অধ্যাপক সুমন রহমান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী। বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক আ আ মামুন, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও গবেষক সাখাওয়াত টিপু। 

আরো রয়েছেন, বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী রিফাত হাসান, বিশিষ্ট কথাসাহিত্যিক ও দৈনিক সমকালের সাংবাদিক এহসান মাহমুদ, বিশিষ্ট কবি ও সাংবাদিক কাজী জেসিন, বিশিষ্ট কথাসাহিত্যিক ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক আহমাদ মোস্তফা কামাল। বিশিষ্ট লেখক ও অনুবাদক জাভেদ হুসেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) গবেষণা বিশেষজ্ঞ সহুল আহমদ মুন্না, বিশিষ্ট কবি ও চিত্র পরিচালক মোহাম্মদ রোমেল, বিশিষ্ট কবি ব্রাত্য রাইসু এবং কবি, প্রাবন্ধিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার।


স্বদেশ প্রতিদিন/এমএএম


আরও সংবাদ   বিষয়:  বাংলা একাডেমি   সংস্কার   কমিটি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close