শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাপার মহাসচিব হলেন শামীম হায়দার পাটোয়ারী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৬:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের কাউন্সিলসহ বিভিন্ন ইস্যুতে নেতৃত্বপর্যায়ে কলহের মধ্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাপার মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন।

আজ সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ নিয়োগের বিষয়টি জানান।

তিনি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। সেই শূন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব নিয়োগ দিয়েছেন। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন। এতদিন ধরে দলটির মহাসচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন মো. মুজিবুল হক চুন্নু।

চুন্নুর পাশাপাশি জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং তাদের অনুসারীদের সঙ্গে জিএম কাদেরসহ নেতৃত্বের একটি অংশের দূরত্ব প্রকাশ্য হয়ে পড়ে সম্প্রতি।

কাউন্সিলের দিনক্ষণ নিয়ে মতবিরোধ, চেয়ারম্যানের ক্ষমতায় অদলবদল এবং আগামী জাতীয় নির্বাচন ইস্যুতে এই দূরত্ব তৈরি হয় বলে জানা যায়। এসব নিয়ে আলোচনার মধ্যে চুন্নুকে আউট করে শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব পদে বসালেন জিএম কাদের।

উল্লেখ্য, শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালের ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মৃত্যুবরণ করলে শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ২২ মার্চ ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের  ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তবে এ নিয়ে দলটির নেতাকর্মীদের কোনো প্রতিক্রিয়া এখনো লক্ষ্য করা যায়নি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জাপা   মহাসচিব   জি এম কাদের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close