বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে মাইক্রোসফট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৯:২৭ AM আপডেট: ০৬.০৭.২০২৫ ৯:৩১ এএম

টেক জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই ও কার্যক্রম পুনর্বিন্যাসের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু।

মাইক্রোসফটের এই পদক্ষেপকে অনেকেই পাকিস্তানের প্রযুক্তি ও অর্থনৈতিক খাতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। বিভিন্ন স্টেকহোল্ডার জানিয়েছেন, মাইক্রোসফটের অফিস বন্ধ হয়ে গেলে দেশের প্রযুক্তি উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ আরও চ্যালেঞ্জের মুখে পড়বে।

প্রতিষ্ঠানটি জানায়, তারা এখন বিশ্বজুড়ে ক্লাউড-ভিত্তিক এবং অংশীদার-নির্ভর কার্যক্রম চালাতে চায়। এর ফলে বিভিন্ন দেশে সরাসরি অফিস কমিয়ে আনা হচ্ছে। ২০২৩ সালের পর এই প্রথম বড় পরিসরে ছাঁটাইয়ের অংশ হিসেবে প্রায় ৯ হাজার ১০০ কর্মী ছাঁটাই করে মাইক্রোসফট।

মাইক্রোসফট পাকিস্তানের সাবেক কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রেহমান বলেন, ‘পাকিস্তানে প্রযুক্তিখাতে বিনিয়োগের পরিবেশকে অনেকে অস্থিতিশীল মনে করছেন।’

তিনি সরকারকে বিশ্বমানের প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান, যাতে বিনিয়োগ আকৃষ্ট করা যায়।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাইক্রোসফটের এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এটি আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি উদ্বেগজনক লক্ষণ।’

তিনি আরও জানান, একসময় মাইক্রোসফট পাকিস্তানে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছিল। কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে প্রতিষ্ঠানটি ২০২২ সালের শেষদিকে বিকল্প হিসেবে ভিয়েতনামকে বেছে নেয়।

সূত্র: দ্য হিন্দু

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   মাইক্রোসফট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close