মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জমি নিয়ে বিরোধ, মামাকে গলায় গামছা পেচিয়ে হত্যা
রাজবাড়ী প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১২:১৫ AM আপডেট: ০৫.০৭.২০২৫ ৫:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরে মো: আকুল খানকে (৫৫) গলায় গামছা পেচিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ভাগ্নে ইউনুস আলী (৩০) পালাতক রয়েছে। 

শুক্রবার (৪ জুলাই) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

নিহত মো: আকুল খান রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত জুলমত খানের ছেলে। অন্যদিকে হত্যাকারী ইউনুস আলী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাংকুলা গ্রামের ইমদাদুল হকের ছেলে। তারা দুইজন সম্পর্কে আপন মামা ভাগ্নে। 

স্থানীয়রা জানায়, জমি নিয়ে নিহত আকুল খানের সাথে তার ভাগনে ইউনুস আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে শৈলকুপার খুলুমবাড়িয়া বাজারে মামা আকমলের সঙ্গে ভাগনে ইউনুস আলীর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইউনুস তার মামার গলায় গামছা পেঁচিয়ে টান দিলে সেখানেই মারা যায় মামা আকুল খান।

নিহতের ছেলে আজাদ খান বলেন, ইউনুসের মা ২০ বছর আগে তার ভাগের সম্পত্তি আমার আব্বার কাছে বিক্রি করে গেছে। গত ১ বছর ধরে ইউনুস আবারও ওই সম্পত্তির জন্য টাকা চায়। আমার আব্বা টাকা দিতে অস্বীকার করে। সে অনেকদিন ধরেই আমার আব্বাকে খুন করার হুমকি দিচ্ছিল। আজ বিকেলে আমার আব্বা খুলুমবাড়ী বাজারে গেলে প্রকাশ্যে গলায় গামছা পেচিয়ে হত্যা করেছে।

আরও পড়ুন

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ইউনুস আলীকে গ্রেফতারে অভিযান চলছে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  জমি   বিরোধ   মামা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close