প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১১:২৩ AM আপডেট: ০৫.০৭.২০২৫ ৫:১১ PM

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার বাসিন্দা কাইলি পাইল্যান্ট। নীল সিনেমায় অভিনয় করতেন এই মার্কিন পর্ন তারকা।
গত ২৫ জুন কাইলি পেজকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার এক বন্ধু পুলিশকে ফোন করে ঘটনাটি জানান।
মার্কিন সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিউইয়র্ক টাইমস প্রতিবেদনে জানানো হয়েছে, পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সী এই পর্ন তারকার।
জানা গেছে, কাইলি পেজকে গত ২৫ জুন তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তার এক বন্ধু পুলিশকে ফোন করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ‘ফেন্টানিল’ নামক শক্তিশালী মাদক ও অন্যান্য মাদকসংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আপাতদৃষ্টে অতিরিক্ত মাদক সেবনের কারণে মৃত্যু হয়েছে। তবে এখনও মৃত্যুর আনুষ্ঠানিক কারণ জানা যায়নি।
আরও পড়ুন
এ ঘটনায় কাইলির ভক্ত ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার আকস্মিক মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাচ্ছেন অনেকে।
স্বদেশ প্রতিদিন/এমএম