সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
হজ শেষে দেশে ফিরে বিমানবন্দরে ধরা আ.লীগ নেতা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:৪২ পিএম

হজ শেষে দেশে ফেরার পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, সিলেটের আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হক গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত কামরুল হকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। সে উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা।ঢাকার ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা ও সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই। তিনি নিজেও একজন পেশায় ট্রাভেলস ব্যবসায়ী।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৩৮ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন কামরুল হক। এ সময় ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আটক হন। 

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে বিয়ানীবাজার থানায় তার মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন /কেআেইকে


আরও সংবাদ   বিষয়:  হজ   শেষে   দেশে   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close