শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাঁঠাল খাওয়ার দিন আজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ২:৫৪ পিএম আপডেট: ০৪.০৭.২০২৫ ২:৫৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ একটি বাংলা বাগধারা। যার অর্থ প্রাপ্তির আগেই ভোগের আয়োজন। তবে আজ গোঁফে তেল দিয়ে অপেক্ষার দিন শেষ।

আজ শুক্রবার (৪ জুলাই) কাঁঠাল দিবস। কাঁচা কাঁঠাল, পাকা কাঁঠালে, কাঁঠালের বিচি- সবকিছুই দারুণ সুস্বাদু ও পুষ্টিকর। মজার এই ফলটি কাঁচা অবস্থায় রান্না করে খাওয়া যায়। প্রতি বছর ৪ জুলাই কাঁঠাল দিবস পালিত হয়। ২০১৬ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

প্রতি বছর ৪ জুলাই কাঁঠাল দিবস পালিত হয়। এবং বিশ্বজুড়ে ২০১৬ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।

গাছে যখন কাঁঠাল পাকার মৌসুম, তখন আগেকার দিনের মানুষেরা গোঁফে তেল মাখতো। যেন কাঁঠাল খাওয়ার সময় গোঁফে কাঁঠালের আঠা না লেগে যায়। তবে এখন আপনার গোঁফে তেল না মাখলেও চলবে। আপনি আজ কাঁঠাল খান। কারণ, আজ কাঁঠালের দিন।
 
১৮৮৮ সালের দিকে হাওয়াইতে কাঁঠাল চাষের চেষ্টা করা হয়। তবে তথ্যসূত্র জানা যায়, কাঁঠালের উৎপত্তি দক্ষিণ এশীয় অঞ্চলেই। যেহেতু জনপ্রিয় এই ফল বাংলাদেশের জাতীয় ফল, সুতরাং দিবসটি নিশ্চয়ই আমাদের কাছে বিশেষ গুরুত্বের দাবি রাখে!

জেনে নেওয়া যাক কাঁঠালের পুষ্টিগুণঃ

কাঁচা ও পাকা উভয় ধরনের কাঁঠালেই রয়েছে পুষ্টিগুণ। যা স্বাস্থ্যের জন্য উপকারী। কাঁঠালে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন, সোডিয়াম, জিংক ও নায়াসিনসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান।

এক কাপ কাঁঠালে মেলে ১৫৭ ক্যালোরি, ৩৮ গ্রাম কার্বোহাইড্রেট, ৪০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ২ গ্রাম ফ্যাট, ৩ গ্রাম ফাইবার এবং ৩ গ্রাম প্রোটিন।

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল যাদের খাওয়া উচিত নয়ঃ

যদিও কাঁঠাল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কিন্তু কারও কারও ক্ষেত্রে এই ফল খেলে প্রতিকূলতা দেখা দিতে পারে। যাদের রক্ত সংক্রান্ত কোনো রোগ আছে, তাদের কাঁঠাল খাওয়া একেবারেই উচিত নয়।

অতিরিক্ত কাঁঠাল খেলে কারও কারও ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। কাঁঠালে থাকে পোলেন বা ল্যাটেক্স। এই দুই উপাদান কারও কারও শরীরে অ্যালার্জির কারণ হতে পারে।

তবে মানব দেহের জন্য কাঁঠাল বিশেষ উপকারী। ভিটামিন ও ফাইবারে পরিপূর্ণ কাঁঠাল খাদ্য তালিকায় রাখলে, শরীরে মিলবে নানা পুষ্টি। এসব পুষ্টিগুণ শরীরের টিস্যুগুলোতে শক্তি যোগায়।

উল্লেখ্য, দক্ষিণ এশীয় অঞ্চলে আমাদের পূর্ব পুরুষের ন্যায় অধিকাংশ মানুষেরই কাঁঠাল পছন্দের শীর্ষে। এবং কাঁঠালকে কেন্দ্র করে অনেক রেসিপিও তৈরি হয় আমাদের দেশে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  কাঁঠাল   খাওয়ার   দিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close