বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ      ● সিংড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, দেড় লাখ টাকাসহ গ্রেপ্তার ২      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ স্বাস্থ্য সহকারীর যোগদান      ● রায়পুরে দুধের কৌটায় ৫ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল বিশেষজ্ঞ দল      ● ভাঙ্গুড়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার      ● আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে ৪০ লাখ মানুষের ধর্মঘট      ● কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকি বিষ্ণোই গ্যাংয়ের      ● এমপির বাড়িতে আগুন শর্টসার্কিটে হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● কয়েক দিন ধরেই অপরিচিত নম্বর থেকে হুমকি পাচ্ছিলাম : নুসরাত       ● মেটার অবকাঠামো বিভাগের প্রধানের পদ ছাড়ছেন সন্তোষ      ● সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে : রিজভী      ● চকরিয়ায় মহাসড়কে আরও দুই প্রাণহানি, চার দিনে নিহত ৫      
পাবনায় দুই শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
পাবনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ২:৪১ পিএম আপডেট: ০৪.০৭.২০২৫ ৩:০৭ PM

পাবনার সাঁথিয়া থানার কাশিনাথপুর এলাকায় দুই শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ একমাত্র আসামিকে গ্রেফতার করেছে ।

শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে দশটায় র‌্যাব -১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন  লিডার মোহাম্মদ ইলিয়াস খান পাবনা সদর দপ্তরে প্রেস কনফারেন্সের মাধ্যমে তথ্যটি নিশ্চত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ জুলাই রাতে সাঁথিয়ার দ্বারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি মোঃ রনি (৪০) গ্রেফতার করা হয়। আসামি মোঃ রনি (৪০) পেশায় একজন মুদি দোকানদার এবং সে কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদ ওরফে ব্যানাজীর ছেলে।

গত ১ জুলাই বিকেলে কাশিনাথপুর এলাকার মুদি দোকানদার রনি একই এলাকার ৪ ও ৫ বছরের দুই শিশুকে খাঁজার (খাবার) লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।
 
এ ঘটনায় শিশুদের পরিবারের পক্ষ থেকে ২ জুলাই সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামিকে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব -১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন  লিডার মোহাম্মদ ইলিয়াস খান স্বদেশ প্রতিদিন কে বলেন সন্ত্রাস, মাদক, অস্ত্র ও নারী নির্যাতনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  পাবনা   দুই   শিশু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close