সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
৭৭ রানে হারল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১০:২০ পিএম আপডেট: ০২.০৭.২০২৫ ১০:৩২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

১০০ রানে নেই এক উইকেট। এরপর ১০৫ হতে নেই আরও ৭ ব্যাটার। দারুণ শুরুর পর এমন ব্যাটিং ধসে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ৭৭ রানের হার দিয়েই হলো মেহেদী হাসান মিরাজদের।


আজ বুধবার (২ জুলাই) সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ২৪৫ রান তাড়া করতে নেমে ৩৫.৫ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৬৭ রানে থামে মিরাজের দল।


শুরুতে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের বোলিং নৈপুণ্যে ৪৯.২ ওভারে ২৪৪ রানে থামে শ্রীলঙ্কা। ৪৭ রান খরচায় তাসকিন ৪ আর ৪৫ রান খরচায় সাকিব ৩টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন শান্ত ও তানভীর ইসলাম। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ১০৬ রানের ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা।


তানজিদ হাসান তামিম ও  নাজমুল হোসেন শান্তের দ্বিতীয় উইকেট জুটির পর কে ভেবেছিল ম্যাচটি আসলে হারতে যাচ্ছে বাংলাদেশ, তাও খুব বাজেভাবে। ওপেনিং জুটিতে অভিষিক্ত পারভেজ ইমন খুব বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও ক্রিজ আঁকড়ে রেখেছিলেন আরেক ওপেনার তানজিদ তামিম। ১৬ বলে ১৩ রান করে ইমন বিদায় নিলেও ফিফটি তুলে নেন তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে শান্তর সঙ্গে গড়েন ৭১ রানের দারুণ জুটি। দুজনের জুটিতে মনে হচ্ছিল সহজ জয়ের পথেই হাঁটছে বাংলাদেশ। দলও পৌঁছে যায় শতরানে। হাতে ৮ উইকেট, জয়ের জন্য শেষ ৩৩ ওভারে প্রয়োজন ১৪৫ রান। 

কিন্তু শান্তর রান আউটের পর তাসের ঘরের মতো মুহূর্তেই ভেঙে যায় লাল সবুজদের ব্যাটিং লাইন আপ। ২৬ বলে ২৩ রান করে শান্ত রান আউট হন। এরপর ৫ রান যোগ করতে বিদায় নেন ৬ ব্যাটার। ওয়ানিন্দু হাসারাঙ্গা আর কামিন্দু মেন্ডিসের ঘূর্ণির তোপে একে একে সাজঘরের পথ ধরেন লিটন দাস (০), তানজিদ হাসান (৬২), তাওহীদ হৃদয় (১), মেহেদী হাসান মিরাজ (০), তানজিম হাসান সাকিব (০) ও তাসকিন আহমেদ (০)।
 
শেষদিকে তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমানের সঙ্গ নিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে হারের ব্যবধান কমান জাকের আলী অনিক। ৩৬তম ওভারে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৬৪ বলে ৪ ছক্কা ও ৪ চারের মারে ৫১ রান করেন তিনি। লঙ্কানদের পক্ষে মাত্র ১০ রান খরচায় ৪ উইকেট তুলে নেন হাসারাঙ্গা, ১৯ রান খরচায় ৩ উইকেট নেন কামিন্দু। 


এ জয়ের মধ্যদিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।


উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ম্যাচ ৫ জুলাই একই মাঠে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  হারল   বাংলাদেশ   শ্রীলঙ্কা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close