সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ছাত্রদলের উদ্যোগে মধুর ক্যান্টিনে স্থাপিত হলো 'মুক্তির পাঠাগার'
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৩:১৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একঝাঁক নেতৃবৃন্দের উদ্ভাবনী চিন্তা ও আন্তরিক প্রয়াসে মধুর ক্যান্টিনে ‘মুক্তির পাঠাগার’ স্থাপন করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ ইসলাম, ঢাবি ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল রাহাত, ওমর ফারুক ইসলাম, এস এম হলের ছাত্রদল নেতা শাকিকুল ইসলাম সাগর, মাহফুজ আলী, আসিফ হাসান, শামীম বিন রফিক, মুশফিকুর রহমান, বিজয় ৭১ হলের তানভীর আহমেদ প্রমুখ।

এ প্রসঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল বলেন, আমরা বিশ্বাস করি জ্ঞানই মুক্তির সত্য পথ। ‘মুক্তির পাঠাগার’ শুধুমাত্র বই পড়ার জায়গা নয়, এটি এক চিন্তার জায়গা, মুক্ত মত প্রকাশের জায়গা।

তিনি আরও বলেন, মধুর ক্যান্টিন যেখানে ইতিহাস কথা বলে, সেখানেই আমরা গড়ে তুলেছি একটি জ্ঞানচর্চার মুক্তমঞ্চ। এখানে যে কেউ আসতে পারে, পড়তে পারে, ভাবতে পারে।

তিনি বলেন, এটি কোনো দল বা গোষ্ঠীর নয় এটি সচেতন, সাহসী এবং চিন্তাশীল প্রতিটি শিক্ষার্থীর জায়গা। আমরা চাই, এই পাঠাগার হোক একটি নীরব বিপ্লবের সূচনা।


স্বদেশ প্রতিদিন/ কেআেই


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল   উদ্যোগ   মধুর   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close