বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দাম কমল ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১০:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের জন্য স্বস্তির খবর নিয়ে এলো ইন্টারনেট সার্ভিস প্রভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংস্থাটি জানিয়েছে, মাসিক ৭০০ টাকার ইন্টারনেট প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় পাওয়া যাবে। এই নতুন মূল্য আজ মঙ্গলবার (১ জুলাই) থেকেই কার্যকর হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিএবি জানায়, বর্তমানে কোনো আইএসপি ৫ এমবিপিএস গতির প্যাকেজ বাস্তবে দেয় না। ব্যবহারকারীরা গড়ে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট পান। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই ৫০০ টাকা থেকে ব্রডব্যান্ড প্যাকেজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, “আমরা চাই বাংলাদেশ ইন্টারনেট সেবার দিক থেকে আরও এগিয়ে যাক। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (SOF) ও রাজস্ব ভাগাভাগি (Revenue Sharing) প্রত্যাহার করে নেয়, তাহলে গ্রাহকদের ব্রডব্যান্ড সংজ্ঞা অনুযায়ী ২০ এমবিপিএস ব্যান্ডউইথ দিতে পারবে আইএসপিগুলো।”

তিনি আরও বলেন, “বেশিরভাগ গ্রাহকই মাসিক বিলের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে চান না। অথচ আইএসপিরা সেই ভ্যাট আদায় করে সরকারের কোষাগারে জমা দিয়ে থাকে।”



আরও সংবাদ   বিষয়:  ব্রডব্যান্ড   ইন্টারনেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close