প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৯:৫৮ পিএম আপডেট: ০১.০৭.২০২৫ ১০:১২ PM

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছপালা লাগানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন।
মঙ্গলবার (১ জুলাই) নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট স্কুলে ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/মৌসুমে নারিকেল,তাল,আম,লেবু,নিম,বেল,জাম,কাঁঠাল, মরিচ,উফশী শাক সবজি,ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে চারা,বীজ ও সার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ ওয়াহিদ হোসেন আরও বলেন, প্রকৃতি ধ্বংস করার জন্য আমরা নিজেরাই আসামি। তাই প্রকৃতি রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে । একপর্যায়ে উপজেলার উপর দিয়ে গ্যাসের লাইন গেলে ও বেলাব উপজেলার মানুষ কেন গ্যাস সংযোগ পাইনি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বেলাব উপজেলায় প্রয়োজনে প্রথমে শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সরবরাহ করা হবে। পরবর্তীতে উপজেলায় বাসাবাড়িতে গ্যাস দেওয়ার ইতিবাচক মনোভাব রয়েছে।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ওয়াহিদ হোসেনের সহধর্মিণী বুশরা ফারাহ ওয়াহিদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই, বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: খাদিজা আক্তার, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে